প্রখাতে সবচেয়ে বেশি জোর দিয়েছে মোদী সরকার। রাশিয়া, ফ্রান্স, ইজরায়েল-সহ একাধিক দেশ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনে দেশের নিরাপত্তাকে ঢেলে সাজানোর চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি নরেন্দ্র দামোদর মোদী। পুলওয়ামায় জঙ্গি হামলার পর এই চেষ্টা আরও তত্পর হয়। রাফাল নিয়ে যতই বিতর্ক থাক না কেন, নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেননি তিনি। রাফালও উড়েছে ভারতের আকাশে। মার্কিন প্রেসিডেন্টের সফরে আরও এক ঝাঁক প্রতিরক্ষা চুক্তি করে মোদী বুঝিয়ে দিলেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতা নয়।
ভারতে এতদিন পর্যন্ত মান্ধাতা যুগের ব্রিটিশ সি কিং হেলিকপ্টার ছিল। যার শুধুমাত্র সার্চ অভিযানের ক্ষমতা রয়েছে। কিন্তু আমেরিকা থেকে ১৫,১৫৭ কোটি টাকার MH 60 Romeo Naval হেলিকপ্টার কেনা হচ্ছে। সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই হেলকপ্টারগুলি। অত্যাধুনিক এই কপ্টারে থাকবে মাল্টি মোড রাডার ও নাইট ভিশন। এখানেই শেষ নয়। এই কপ্টারে থাকবে MK 54 টর্পেডো।
লুকিয়ে থাকা সাবমেরিনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে । একই সঙ্গে ৫৬৯২ কোটি দিয়ে কেনা হচ্ছে AH 64E আপাচে অ্যাটাক চপার। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন ভারতকে ৩০০ কোটি মার্কিন ডলারের সামরিক চপার দেবে আমেরিকা।প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেন, চিনকে সামনে রেখেই এই ধরনের MH 64 helicopter কেনা হচ্ছে।
ভারতের জল সীমান্তে যে ভাবে চিন ঢোকার চেষ্টা করে মাঝে মাঝে খবর হয় এর পরিপ্রেক্ষিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প এদিন বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য এবং মুক্ত বাণিজ্য পক্ষে কাজ করবে দুই দেশ। সর্বাঙ্গীন বাণিজ্য চুক্তির পক্ষে সহমত পোষণ করেছেন দুই রাষ্ট্রপ্রধান। প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের। ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি নিয়ে আশাবাদী বলে জানান তিনি।

If you're trying hard to lose pounds then you absolutely need to jump on this brand new custom keto plan.
ReplyDeleteTo create this keto diet service, certified nutritionists, personal trainers, and cooks have joined together to provide keto meal plans that are effective, painless, price-efficient, and fun.
Since their launch in 2019, thousands of clients have already completely transformed their body and health with the benefits a smart keto plan can provide.
Speaking of benefits; clicking this link, you'll discover 8 scientifically-proven ones provided by the keto plan.