আপনারা হয়তো জানেন ভোডাফোন আইডিয়া - আগে আলাদা দুটি কোম্পানি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে দুই কোম্পানির ক্ষতির হার এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে এই দুটি কোম্পানি এক হতে বাধ্য হয়। কিন্তু এই এক হয়েও কি লাভ হল দুটি কোম্পানির জানেন ?
যে দিন থেকে jio কোম্পানি পুরো ভারতবর্ষে তাদের ফ্রি সার্ভিস নিয়ে আসে- সেদিন একটু হলেও সারা ভারতবর্ষের মানুষ একটু হলেও মনের শান্তিতে মোবাইল ফোন ইচ্ছেমতো ব্যবহার করছিল । আর তার সব থেকে বড় কারন jio - জিও আসার আগে প্রত্যেক টেলিকম কোম্পানি , Vodafone, idea, Airtel, এমনকি সরকারি কোম্পানি BSNL ও সবাই একত্রিত ভাবে মোবাইল রিচার্জ এর প্ল্যান এতটাই বেশি বাড়িয়ে দাম রেখেছিল যে, কেউ একজন 1 জিবি ইন্টারনেট কিনে ব্যবহার করতে যাওয়ার আগে ভাববে।
কারণ 2012 সালের সেই সময় ভোডাফোন তাদের 3G ইন্টারনেট রিচার্জ প্ল্যান রেখেছিল 252 টাকা । অন্যদিকে এয়ারটেল রেখেছিল 319 টাকা । আর এই সময় এত বেশি রিচার্জ প্লান দাম থাকায় একজন ব্যক্তি 1 জিবি ইন্টারনেট রিচার্জ করার পর,সেই ইন্টারনেট ব্যবহার করার সময় সেই ব্যক্তিকে ভাবতে হত 1 জিবি ইন্টারনেট দিয়ে আমাকে এক মাস চালাতে হবে।
তবে সময়ের সাথে সাথে 2G নেটওয়ার্ক এবং 3G নেটওয়ার্ক কে বিদায় দিয়ে 4G নেটওয়ার্কে চলে আসতে শুরু করছিল সবাই। আর তার সব থেকে বড় কারণ 4G নেটওয়ার্কের ইন্টারনেটের স্পিড বেশি এবং খুবই সস্তা- আর jio সম্পূর্ণ বিনামূল্যে দেড় বছর ফ্রি ইন্টারনেট পরিষেবা প্রদান করেছে সারা ভারতবর্ষের মানুষকে। আর তার পরেই তারা রিচার্জ প্ল্যান নিয়ে আসলো 399 টাকায় তিন মাসের জন্য আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ইন্টারনেট।
আর মানুষ সব সময় কম দামে ভালো খোঁজে যে কারণে- অন্য সব কোম্পানির কাস্টমার কমতে থাকল এবং তাদের ক্ষতির হার বৃদ্ধি পেতে থাকলো ।
আর এই ভোডাফোন আইডিয়া ক্ষতির কারণ তারা নিজেই- আর সেটা হলো : সময়ের সাথে তারা তালমিলিয়ে নিজেদের কোম্পানির পরিষেবার মূল্য কমিয়ে আনতে পারেনি। আর এই কারণেই বর্তমান সময়ে- ভোডাফোন আইডিয়া এই দুই কোম্পানি বন্ধ হওয়ার মুখে। সরকারের কাছে প্রচুর টাকার দিনা হয়ে আছে এবং বর্তমান সময়ের পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পেরে লস এর হার দিন দিন বেড়ে চলছে যে কারণে। টেলিকম মন্ত্রীসহ ভারত সরকারের নীতি অনুসারে অনেক টাকা সরকারকে পে করতে হবে এই কোম্পানিকে। আর রায়ের আদেশ অনুযায়ী যে তারিখ দেয়া হয়েছিল সেটি শেষ হতে চলেছে। আর এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি ভোডাফোন আইডিয়া তাদের টাকা পরিশোধ না করতে পারে তবে তাদের কোম্পানি বন্ধ করতে হবে, এটি সম্পূর্ণভাবে নিশ্চিত। অন্যদিকে এয়ারটেল এর অবস্থা খুবই খারাপ- এয়ারটেলের অনেক টাকা ক্ষতি হয় তারা তাদের কোম্পানিকে বিদেশি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে চলেছে।
এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে সারা ভারতবর্ষের 70 শতাংশ গ্রাহক নিজের আয়ত্তে করে নিয়েছে। তবে বর্তমান সময়ে জিও প্রত্যেক জন ব্যবহারই সাথে বিশ্বাসঘাতকতা করেছে কারণ তারা তাদের- IUC চার্জ গ্রাহকদের থেকে নেওয়া বন্ধ করেনি। Jio কোম্পানি ও অন্য সব কোম্পানির মত বর্তমান সময়ে টাকা লুটতে শুরু করে দিয়েছেন সাধারন জনগনের থেকে।
মুকেশ আম্বানির,এই Realince jio টেলিকম কোম্পানি তারা পরিকল্পনা মত ব্যবসা চালিয়ে যাচ্ছে ভারতে। আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন- যে কোন কোম্পানি এখন পর্যন্ত আপনার কাছে সবথেকে বেস্ট লেগেছে এবং কোন কোম্পানির সার্ভিস সবথেকে ভালো।


Comments
Post a Comment